📌 Google এর ইন্টারনাল টিম তাদের নিজেদের কর্মীদের ট্রেইন করার জন্য এই ভিডিওগুলো বানিয়েছিল। ভ্যালুয়েশন ধরা হচ্ছে প্রায় $60K (প্রায় ৭০ লাখ টাকা)। কিন্তু সুখবর হলো, এই রিসোর্সগুলো এখন পাবলিক এবং ১০০% ফ্রি!

কোর্সের নাম দিয়েছে "AI Boost Bites"।

সবচেয়ে দারুণ ব্যাপার হলো, এখানে কোনো বোরিং লেকচার বা ঘণ্টার পর ঘণ্টা থিওরি নেই। টোটাল ৫৮টি ভিডিও, আর প্রতিটা ভিডিওর ডিউরেশন মাত্র ১০ মিনিটের আশেপাশে। মানে আপনি বাসে বসে বা কাজের ফাঁকে কফি খেতে খেতেও একেকটা টুল শিখে ফেলতে পারবেন।

এখানে আসলে কী শিখবেন?

Google একদম প্র্যাকটিক্যাল কাজগুলো শেখাচ্ছে যা আপনার অফিস বা স্টুডেন্ট লাইফের প্রোডাক্টিভিটি ১০ গুণ বাড়িয়ে দিবে:

👉 Gemini 2.0 (লেখালেখির বস) : কীভাবে ইমেইল ড্রাফট করবেন, বড় রিপোর্ট লিখবেন, কন্টেন্ট প্ল্যান করবেন বা স্ক্রিপ্ট লিখবেন—সব দেখাবে। Gemini 2.0 পাওয়ারড, তাই রেজাল্ট হবে একদম শার্প।

👉 Google Sheets (ডাটা অ্যানালাইসিস) : এক্সেলের জটিল ফর্মুলা মুখস্থ করার দিন শেষ। কোডিং ছাড়াই কীভাবে ডাটা অ্যানালাইসিস করবেন, ট্র্যাকার বানাবেন এবং টাস্ক অটোমেট করবেন—সেটা এখানে হাতে-কলমে শেখানো হয়েছে।

👉 Google Slides & Docs (প্রেজেন্টেশন হ্যাক) : অফিসে বস বা ক্লাসে স্যার প্রেজেন্টেশন চেয়েছে? এই ভিডিওগুলো দেখলে বুঝবেন কীভাবে সেকেন্ডের মধ্যে প্রফেশনাল স্লাইড, সামারি বা প্রপোজাল রেডি করা যায়।

👉 NotebookLM (স্টুডেন্টদের জন্য লাইফসেভার) : এটা আমার পার্সোনাল ফেভারিট। আপনার ক্লাসের পিডিএফ, ভিডিও বা নোটস আপলোড করে দিবেন। AI সেটা থেকে আপনার জন্য পডকাস্ট, স্টাডি গাইড, মাইন্ড ম্যাপ বা ফ্ল্যাশকার্ড বানিয়ে দিবে। পরীক্ষার আগের রাতে পড়ার জন্য এর চেয়ে ভালো কিছু হতে পারে না।

👉 Gemini Canvas & AI Studio : যারা একটু ক্রিয়েটিভ বা টেকনিক্যাল, তাদের জন্য আছে ইমেজ জেনারেশন, প্রোটোটাইপ বানানো, এমনকি ছোটখাটো অ্যাপ বা গেম বানানোর গাইডলাইন।

সোজা কথায়, আপনি শুধু "AI শিখছেন" না, আপনি শিখছেন কীভাবে ৮ ঘণ্টার কাজ ২ ঘণ্টায় শেষ করে রিল্যাক্স করা যায়।

কোথায় পাবেন এই সব?

Google Cloud Skills Boost এর ওয়েবসাইটে বা ইউটিউবে "Google Cloud Tech" চ্যানেলে প্লেলিস্ট আকারে এগুলো পাওয়া যাচ্ছে। তবে গুছানো ভাবে পেতে লিংকটা চেক করুন। লিংক কমেন্টে.. 😊

সুযোগ সবসময় থাকে না। লিংকটা সেভ করে রাখুন অথবা শেয়ার দিয়ে টাইমলাইনে রেখে দিন। উইকেন্ডে ১ ঘণ্টা সময় দিলেই আপনি অন্যদের চেয়ে অনেক এগিয়ে থাকবেন।

#userexperience #recruitment #careers #careeropportunities #userinterface #hiring #graphicdesign #uiuxdesign #productdesign #jobs #BitgetOnchain #KuCoin #BitgetWallet #cryptocurrency #Binance #gate #blockchain