আমি লাভও করেছি, লসও করেছি। কিন্তু একটা জিনিস পরিষ্কার বুঝেছি, বাজার কাউকে ছাড় দেয় না। তুমি প্রস্তুত না থাকলে মার্কেট তোমার ফান্ড নিয়ে নেবে।

🔎 ১. টেকনিকেল, ফান্ডামেন্টাল ও চার্ট রিডিং না জানলে লস অনিবার্য
EMA, RSI, MACD, ভলিউম, সাপোর্ট-রেজিস্ট্যান্স, মার্কেট স্ট্রাকচার না বুঝে ট্রেড মানে অন্ধভাবে গাড়ি চালানো। খবর, অনচেইন ডাটা, ফান্ডিং রেট, মার্কেট সেন্টিমেন্টও বুঝতে হবে।

📸 ২. অন্যের প্রফিট পোস্ট দেখে ঝাঁপ দিও না
সোশ্যাল মিডিয়ায় সবাই লাভ দেখায়, লস দেখায় না। FOMO তোমার সবচেয়ে বড় শত্রু।

📡 ৩. সিগনাল ১০০% একিউরেট হয় না
কারও সিগনাল কপি করে টিকে থাকা যায় না। নিজের কনফার্মেশন ছাড়া এন্ট্রি নিও না।

💰 ৪. রিস্ক ম্যানেজমেন্টই আসল খেলা
• এক ট্রেডে মোট ফান্ডের ২% থেকে ৫% এর বেশি রিস্ক নিও না
• লেভারেজ ৫x থেকে ১০x এর মধ্যে রাখো
• সবসময় স্টপ লস সেট করো
• প্রফিটে গেলে স্টপ লস এন্ট্রি প্রাইসে এনে রিস্ক ফ্রি করো

🎯 ৫. প্রফিট ম্যানেজমেন্ট শিখো
টার্গেটে গেলে ৫০% থেকে ৭০% ক্লোজ করো
বাকি অংশে স্টপ লস উপরে তুলে ট্রেইলিং স্টপ রাখো
লাভ লক না করলে লাভ থাকে না

🔄 ৬. স্টপ লস হিট মানেই শিক্ষা
অনেক সময় স্টপ লস হিট হওয়া মানে মার্কেট তোমাকে ডিরেকশন দেখিয়ে দিল। ইমোশনাল না হয়ে নতুন কনফার্মেশন নিয়ে রিভার্স ট্রেড বিবেচনা করা যায়।

⚙️ ৭. টেকনিক্যাল সেফটি
• সবসময় হেজ মোড অন রাখো
• আইসোলেটেড মার্জিন ব্যবহার করো
• ট্রেড নেওয়ার আগে ফান্ডিং ফি চেক করো
• লেভারেজ সেট করার পর লিকুইডেশন প্রাইস ভালোভাবে দেখে নাও

😌 ৮. বাউন্স মানেই ভয় না
মার্কেট কখনও সোজা লাইনে চলে না। রিট্রেসমেন্ট স্বাভাবিক। প্ল্যান থাকলে প্যানিক হয় না।

🕯 ৯. ক্যান্ডেল বুঝতে শিখো
ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, সাইকোলজি, প্রাইস অ্যাকশন না বুঝলে তুমি শুধু লাল-সবুজ দেখছো, গল্পটা না।

⏳ ১০. মাল্টি টাইমফ্রেম অ্যানালাইসিস
স্কাল্পিং বা শর্ট ট্রেডের আগে
• ডেইলি ক্যান্ডেলে ২৪ ঘণ্টার রেঞ্জ বোঝো
• তারপর ৪H
• তারপর ১H
• তারপর ১৫M
সব বড় টাইমফ্রেম যেদিকে, ছোট টাইমফ্রেমে সেই দিকেই এন্ট্রি প্ল্যান করো।

🚀 ১১. টপ মুভারস দেখো
কোন কয়েন পাম্প করলো, কোনটা ডাম্প করলো দেখো। ভলিউম ছাড়া মুভমেন্ট টেকে না। এতে অন্যের সিগনালের জন্য অপেক্ষা করতে হবে না।

🆕 ১২. নতুন লঞ্চকৃত কয়েন সতর্কতার সাথে
প্রথম দিন পাম্পের পর ডাম্প প্রায় নিয়ম। প্রথম দুইটা ৪H ক্যান্ডেল এবং ১৫M স্ট্রাকচার দেখে সিদ্ধান্ত নাও। তাড়াহুড়া করো না।

📉 ১৩. আমি কেন সেল বেশি প্রেফার করি
যা দ্রুত বাড়ে তা সংশোধন করবেই। কিন্তু যা পড়ে গেছে তা উঠবেই এমন নিশ্চয়তা নেই। তাই মেজর কয়েন ছাড়া র‍্যান্ডম অল্টকয়েনে ব্লাইন্ড বাই ঝুঁকিপূর্ণ।

📌 ১৪. সবসময় লিমিট অর্ডার ব্যবহার করো
এন্ট্রি প্রাইস নির্ধারণ করে লিমিট অর্ডার দাও। মার্কেট অর্ডার দিয়ে ইমোশনাল এন্ট্রি নিও না।

শেষ কথা।
ফিউচারস ট্রেডিং মানে দ্রুত ধনী হওয়া না। এটা ধৈর্য, শৃঙ্খলা, ডাটা অ্যানালাইসিস আর সাইকোলজির খেলা।

মার্কেটে টিকে থাকাই প্রথম লক্ষ্য। প্রফিট পরে আসবে।

Trade safe. Stay disciplined.

$RIVER $PHA $GUA